February 4, 2026

আবারও ‘সিংহম’ হয়ে পর্দায় ফিরছেন অজয় দেবগন,

সোমালিয়া ওয়েব নিউজ: আরও এক বার বড় পর্দায় বাজিরাও সিংহমের ভূমিকায় হাজির হবেন অজয় দেবগন। রোহিত শেট্টি যে ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজ়িকে আরও এক ধাপ এগোতে চাইছেন তা নিয়ে জল্পনা ছিলই। এই সিরিজের তৃতীয় ছবি যে আসতে পারে, ‘সূর্যবংশী’ ছবির শেষেও তার ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার যাবতীয় জল্পনার অবসান ঘটল। নির্মাতারা জানিয়ে দিলেন প্রস্তুতি সারা, তৃতীয় ছবি আসতে চলেছে। অর্থাৎ, আরও এক বার বড় পর্দায় বাজিরাও সিংহমের ভূমিকায় হাজির হবেন অজয় দেবগন। ছবির শিরোনামও ঠিক হয়েছে— ‘সিংহম এগেন’। পরিচালনায় রোহিত শেট্টি।সূত্রের খবর, ‘সূর্যবংশী’ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন ছবিটি। প্রেক্ষাপট আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। অজয় এখন ‘দৃশ্যম ২’-এর সাফল্য উপভোগ করছেন। বক্স অফিসে ছবিটি এখনও পর্যন্ত ১৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ইতিমধ্যেই অজয়ের নতুন ছবি ‘ভোলা’র প্রথম ঝলক সামনে এসেছে। সূত্র বলছে, এই ছবির শুটিং সারার পর অজয় ‘সিংহম’-এর নতুন পর্বের শুটিং শুরু করবেন।

Loading