সোমালিয়া ওয়েব নিউজ: টলিউড অভিনেত্রী মনামী ঘোষ বছরের শেষে নতুন করে প্রেমে পড়লেন। বিয়ের এই মরসুমে টলিউডে একের পর এক জুটি যেখানে সাত পাকে বাঁধা পড়ছেন সেখানে মনামীও আর রাখঢাক না রেখে তার নতুন প্রেমিকের পরিচয় ফাঁস করলেন। ৪০ পেরিয়ে কার প্রেমে পড়লেন মনামী? সোশ্যাল মিডিয়াতে খোলামেলাভাবেই নতুন প্রেমিকের পরিচয় জানিয়ে দিলেন অভিনেত্রী। হলুদ রঙের ট্র্যাকপ্যান্ট, সাদা রঙের স্নিকার্স, মাথায় টুপি আর পরনে মোটা জ্যাকেট, এই পোশাকে বিমানবন্দরের করিডোরে একের পর এক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তার নতুন প্রেমিক আর কেউ নয়, এই বিমানবন্দর। বছরের শেষভাগে এখন কাজ থেকে ছুটি নিয়ে পুরো সময়টা বেরিয়ে বেড়ানোর আনন্দ উপভোগ করতে চান তিনি। তাই বিমানবন্দরকেই বানিয়ে নিয়েছেন নতুন সঙ্গী।সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “এই ডিসেম্বরে বিমানবন্দরের সঙ্গেই সম্পর্কে জড়াতে চলেছি।” কোথায় যাচ্ছেন তা আপাতত তিনি গোপনই রাখতে চান। তবে খুব তাড়াতাড়িই সকলকে তিনি জানিয়ে দেবেন তার গন্তব্য। মনামী ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন। পাহাড় থেকে সমুদ্র ভ্রমণের বিভিন্ন ছবিতে ভরে রয়েছে তার ইনস্টাগ্রাম। এখন ডান্স ডান্স জুনিয়রের বিচারকের আসনে তাকে দেখা যাচ্ছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না