ছবি মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিলেন শারুখ খান

সোমালিয়া ওয়েব নিউজ: কিছুদিন আগেই মক্কায় উমরাহ পালন করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেই ছবি ভাইরাল হতে একাধারে নিন্দা এবং প্রশংসা দুই জুটেছিল তাঁর। কিন্তু তিনি তো কিং খান। কটাক্ষ তাঁর কাছ পর্যন্ত পৌঁছায়ইনি। মক্কায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই আবার বৈষ্ণোদেবীর মন্দিরে দেখা মিলল অভিনেতার। ‘পাঠান’ মুক্তির আগে ভক্তিভরে পুজো দিলেন তিনি।আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। হাতে এক মাসেরও কিছুটা বেশি সময়। ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেয়েছে। তার আগে জম্মু এবং কাশ্মীরের এই পবিত্র তীর্থস্থানে ঢুঁ মারলেন শাহরুখ। অভিনেতার ফ্যানপেজ থেকে কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা গিয়েছে, কালো হুডি জ্যাকেটে মাথা, মুখ ঢেকে বৈষ্ণোদেবীর রাস্তায় হাঁটছেন শাহরুখ। তীর্থযাত্রীদের মাঝে হাঁটলেও তাঁর চারপাশে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিল। দ্রুত পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশে উঠতে দেখা যায় শাহরুখকে। জ্যাকেটে মুখ ঢেকে রাখলেও তিনিই যে কিং খান তা বুঝতে অসুবিধা হয় না কারোরই।

Loading