বড়দিনকে সামনে রেখে বিমান থেকে ঝাঁপ হলিউড অভিনেতা টম ক্রুজের

সোমালিয়া ওয়েব নিউজ: ৬০ বছর বয়সে মহাকাশচারী হওয়া টম ক্রুজ়ের কাছে যে কোনও ব্যাপার নয়, সে নিয়ে নিশ্চিত ছিলেন নির্মাতারা। মহাকাশেই জোরদার শুটিং চলছে ‘মিশন: ইম্পসিব্ল-ডেড রেকনিং’ ছবির। রোদ ঝলমলে নীল আকাশ এখন টমের কাছে বাড়ির মতো। এমনিতেই নিত্যনতুন কারসাজি দেখান অভিনেতা। গতকাল, রবিবাসরীয় ফুরফুরে সকালে বিমান থেকে সটান ঝাঁপ দিলেন টম। সকলকে বড়দিন আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যেতে ভুললেন না।সেই ভিডিয়ো দেখে শুরুতে আঁতকে উঠলেও মজা পেয়েছেন অনুরাগীরা। নায়ককে তো তাঁরা চেনেনই। তাঁর অভিধানে ‘অসম্ভব’ বলে যে কিছুই নেই।টমের ভাগ করে নেওয়া ভিডিয়োটির উপরে অবশ্য লেখা ছিল, বিশেষ বার্তা দিতে চান তিনি। চালাতেই বোঝা গেল, দর্শককে আন্তরিক ধন্যবাদ দিতেই বছর শেষে এমন কাণ্ড করলেন। টমকে ঝাঁপ দেওয়ার আগে বলতে শোনা যায়, “প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কৃতজ্ঞতা না জানিয়ে বছর শেষ করতে চাই না।” টম অভিনীত সদ্য হিট ছবি ‘টপ গান: ম্যাভেরিক’-এর জনপ্রিয়তা প্রসঙ্গেই এ কথা, তা বুঝতে অসুবিধা হয় না কারও। নায়ককে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।

Loading