দীপিকার হাত ধরে বিশ্বকাপের ঝলক, তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: মাঠে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্তিনা। আর ম্যাচের বিরতিতে হঠাৎ চমক বিশ্ববাসীর জন্য।ম্যাচ শুরু হওয়ার আগে আলোচনায় যোগ দিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আর ‘ফিফা বিশ্বকাপ ট্রফির প্রথম ঝলক দেখা গেল দীপিকা পাড়ুকোনের হাত ধরেই। স্বপ্নকে ছুঁয়ে দেখা। গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। হঠাৎ ক্যামেরায় স্বপ্নের সেই কাপের পাশে দেখা মিলল ‘পাঠান’ অভিনেত্রীর। সাদা খয়েরী পোশাকে, ঝলমলে হাসিতে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন বিশ্বকাপের প্রথম ঝলক। যে কাপের স্বপ্নে আজ মরিয়া লড়াই আর্জেন্তিনা আর ফ্রান্সের, সেই কাপের পাশে দাঁড়িয়ে দীপিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি।
সোনালি স্বপ্নের পর্দা উন্মোচন দীপিকার হাত ধরে।
সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড বলিউড তারকারাও। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম.. নীল সাদা রঙ ছড়িয়েছে সবার ওয়ালে। দীপিকা পাড়ুকোনের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে যায়।

Loading