সোমালিয়া ওয়েব নিউজ: বর্ষার সময় গ্রাম বাংলার মাঠের ধারে নালা, খাল, বিল সব জলে ভরে যায়। বর্ষার শেষে ধীরে ধীরে যখন জল কমতে থাকে তখন দ্যাখা যায় একদল মানুষ পলুই দিয়ে সেই নালায় মাছ ধরতে ব্যস্ত। অথবা অল্প জল থাকলে কখনো কখনো থালা বা অন্য কিছুর সাহায্যে জল ছেঁচে নালা বা খাল-বিলে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। কখনো মাছ পাওয়া যায়, কখনো বা শূন্য হাতে ফিরতে হয়। পূর্ব বর্ধমানের আউসগ্রামের বননবগ্রামে এই দৃশ্য দেখা গেলো। গুসকরা আউসগ্রাম সড়ক পথে রাস্তার ধারে নালাতে জল খুবই কম। ঠান্ডা উপেক্ষা করে দুলারী, ঈশানী ও সুচিত্রা থালার সাহায্যে সেই জল তখন ছেঁচে ফেলতে ব্যস্ত। লক্ষ্য যদি দু’একটা চুনো, ল্যাটা বা অন্য কোনো মাছ পাওয়া যায়। যদিও তাদের সেভাবে প্রত্যাশা পূরণ হয়নি। এই দৃশ্য শুধু আউসগ্রাম নয় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তেই দেখা যায়।আর এই সমস্ত দরিদ্র শ্রেণির মানুষ শীতের মরসুমে কাজ না থাকায় মাছ ধরেই সংসার চালায় তারা। জল ছিঁচতে ছিঁচতে দুলারীর বলল – এই সময় সেভাবে মাঠে কাজ নাই। তাই তিন জনে বেড়িয়ে পড়লাম মাছ ধরতে। মনে হচ্ছে বেশি মাছ এখানে পাবনা। তবে যেটুকু পাব তাতেই আনন্দ।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল