সোমালিয়া ওয়েব নিউজ: ফ্রান্স উত্তাল! হারের পর বিক্ষোভ, ফুটবল ভক্তদের সামলাতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের প্রয়োগ পুলিশের ।আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেননি তাঁরা। এই হার মানতেই পারছেন না সমর্থকরা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন সমর্থকেরা।বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠি চালাল পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে এক রাতে উত্তাল হয়ে উঠল গোটা দেশ।আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেননি তাঁরা। এই হার মানতেই পারছেন না সমর্থকরা। রবিবার রাতে তাই প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সমাজমাধ্যমেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা