সোমালিয়া ওয়েব নিউজ: ফুটবল বিশ্বকাপের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও ফিরে এল খেলার প্রসঙ্গ। শিলংয়ের একটি ফুটবল মাঠের জনসভায় বার বার বিজেপির উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে টানলেন ফুটবলের কথা। জানালেন, কাতারের মাঠে ফুটবলের প্রতিযোগিতা হচ্ছে। আর উত্তর-পূর্ব ভারতের রাজ্যে চলছে বিজেপির উন্নয়নের প্রতিযোগিতা। সমস্ত বাধাবিঘ্নকে লাল কার্ড দেখিয়েছে তাঁর সরকার।
উত্তর-পূর্ব কাউন্সিলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সেখানকার একটি ফুটবল মাঠে জনসভা করেন তিনি। সেখানেই নিজের সরকারের লাল কার্ড নীতি তুলে ধরেন। তাঁর কথায়, ‘‘ফুটবল ম্যাচে যখন কেউ খেলোয়াড়-নীতির বিরুদ্ধে খেলেন, তখন তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেওয়া হয়। একই ভাবে, উত্তর-পূর্বে গত ৮ বছর আমরা অনুন্নয়ন, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব, অস্থিরতার মতো বাধাবিপত্তিকে লাল কার্ড দেখিয়েছি।প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নেরও চেষ্টা করছে সরকার। তাঁর আশ্বাস, দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে সেখানেই। তিনি বলেন, ‘‘আজ যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে, তখন শিলংয়ের ফুটবল মাঠে ফুটবল ভক্তদের মাঝে সমাবেশ করছি আমি। এটা একটা সমাপতন। সেখানে (কাতার) ফুটবলের প্রতিযোগিতা হচ্ছে। আর এখানে উন্নয়নের প্রতিযোগিতা চলছে।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস