সোমালিয়া ওয়েব নিউজ: অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করল ইরান সরকার। ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃত অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘দ্য সেল্সম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এ ছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।
আলিদুস্তি গত ৮ ডিসেম্বর সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ‘‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান।’’ উল্লেখ্য, যে দিন আলিদুস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, ‘‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।এই পোস্টের কারণেই আলিদুস্তিকে গ্রেফতার করা হল বলে মনে করা হচ্ছে।ইরানের বিনোদন জগতে রীতিমতো পরিচিত মুখ আলিদুস্তি। অনেক কম বয়স থেকে তিনি অভিনয় করছেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার ‘অপরাধে’ পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের কঠোর ও রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। রাজধানী তেহরানের রাজপথে জ্বলেছে সরকার বিরোধিতার রোষানল।
![]()

More Stories
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম
পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে অশান্তি
এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর