সোমালিয়া সংবাদ, আরামবাগ: ৮ জানুয়ারি আরামবাগ রামমোহন হলে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল আরামবাগের নাট্য আন্দোলনের পথিকৃৎ প্রয়াত অধ্যাপক সিতাংশু দত্তের জন্মশতবার্ষিক অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতির করেন আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা । স্বাগত ভাষণ দেন সিতাংশু দত্ত জন্মশতবর্ষ উদযাপন সমিতির সম্পাদক অধ্যাপক শৈলেন সরকার । এই অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপকের পাঁচ জন কৃতী ছাত্রকে সংবর্ধনা জানানো হয় । সংবর্ধিত হন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক সেখ হাসান ইমাম, নাট্যাচার্য অধ্যাপক ডঃ ফাল্গুনি গুপ্ত মজুমদার , প্রাক্তন প্রধান শিক্ষক তারাশংকর বন্দ্যোপাধায়, অধ্যাপক শৈলেন সরকার ও শিক্ষয়িত্রী নাট্যশিল্পী মমতা মুখোপাধ্যায় । এছাড়াও সব্যসাচী মজুমদার স্মৃতি পুরস্কার দেওয়া হয় অভিনেতা মঙ্গলপ্রসাদ ঘোষকে, গিরিজা গোস্বামী স্মৃতি পুরস্কার পেলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও ডাঃ শিবনাথ বসু পুরস্কার দেওয়া হয় সুকুমার বন্দ্যোপাধায়কে ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মনোজিৎ মুখোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ ডঃ বাণীপ্রসাদ সেন , প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমানন্দ চট্টোপাধ্যায়, , অধ্যাপক প্রণব দালাল, অধ্যাপক গোপাল সিনহা , অধ্যাপক জীবন পাল,অধ্যাপক মুক্তিপ্রকাশ রায় ,আরামবাগের চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী , বুবু বন্দ্যোপাধ্যায়, ও আরও কয়েকজন বিশিষ্ট অতিথি ।
এদিন জন্মশতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে এক স্মরণিকা ‘ শতাব্দীর কৃষ্টি ‘ ( সম্পাদক অসিত কুণ্ডু ) প্রকাশ করা হয় ।
সংগীত পরিবেশন করেন রম্যবীণা ও করুণাধারার শিল্পীবৃন্দ । সরোদ বাজিয়ে সবাইকে মুগ্ধ করে অধ্যাপকের প্রপৌত্র শিশু শিল্পী অন্তরাংশু দত্ত । আবৃত্তি পরিবেশন করেন ডঃ তৃপ্তি কুন্ডু রায় ও আশিসবরণ সামন্ত। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় জুটি বাপি পিকলু ।
শুরুতে বিভাংশু দত্তের পরিচালনায় বাংলা নাটকের উপর ক্যুইজ আয়োজিত হয় এবং অনুষ্ঠানের শেষে নট নাট্যম প্রযোজিত দুটি নাটক মঞ্চস্থ হয় । মঙ্গলপ্রসাদ ঘোষ পরিচালিত ‘ যে আছে মাটির কাছাকাছি ‘ ( রচনা : সিতাংশু দত্ত ) ও ফাল্গুনি গুপ্ত মজুমদার নির্দেশিত ‘ টাপুরটুপুর ‘( রচনা : মনোজ মিত্র ) দেখার জন্য অনেক দর্শক হলে উপস্থিত ছিলেন ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব সুচারু রূপে পালন করেন উত্তম দত্ত ও আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় ।

![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”