সোমালিয়া ওয়েব নিউজ: কথা ছিল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে এই দেশেও জ্বালানি তেলের দাম কমবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই দেশে তেল কোম্পানিগুলো জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়। সরকারও ঘোষণা করে দেয় দাম না বাড়ালে তেল কোম্পানিগুলোর বিপুল পরিমাণ ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে ক্ষতির একটা হিসাবও দিয়ে দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের কর বাড়িয়ে দিয়ে দাম একই রাখে। এরফলে কেন্দ্র সরকারের অতিরিক্ত কত আয় হচ্ছে সেটা কিন্তু কখনোই সামনে আসেনা। দাম কমার সুফল দেশবাসী উপভোগ করতে পায়না। ক্ষতি হলে সেটার পরিমাণ জনগণ জানতে পারবে কিন্তু লাভের অঙ্ক গোপন রাখা হবে এটা চরম দ্বিচারিতা। মাঝে মাঝে অবশ্য রাজ্য সরকারগুলোর প্রাপ্য অংশের ট্যাক্স কমিয়ে দিয়ে কেন্দ্র সরকার তাদের উপরই সেস কমানোর জন্য চাপ দেয়। কিন্তু তেলের উপর বিভিন্ন ট্যাক্স বাবদ কোন সরকারের কতটা প্রাপ্য সেটা স্পষ্ট না করায় এটা নিয়ে রাজনীতি হয়। রাজায় রাজায় যুদ্ধে প্রাণ যায় সাধারণ মানুষের, তারা যে দলেরই সমর্থক হোননা কেন। দিনের শেষে মূল্য বৃদ্ধির ধাক্কা তাদেরকেই সহ্য করতে হয়। কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধির হাত ধরে পরিবহন খরচ বাড়ে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য খরচও বাড়তে থাকে।এই পরিস্থিতিতে রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ ই জানুয়ারি গুসকরা শহর যুব তৃণমূলের উদ্যোগে গুসকরা শহরে এক সাইকেল মিছিল বের হয়। গুসকরা নদীপটী থেকে মিছিল শুরু হয় এবং শহরের কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করে মিছিল শহরের প্রাণ কেন্দ্র বারোয়রি তলায় গিয়ে শেষ হয়। কয়েকশ তৃণমূল কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে।
![]()

More Stories
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন