সোমালিয়া ওয়েব নিউজ: অনলাইন লেনদেনের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ। তারপর কথার জালে ফাঁসিয়ে মোটা টাকা রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা।প্রায় আড়াই কোটি টাকা খুইয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন বিধাননগর উত্তর থানা এলাকার বাসিন্দা সোমনাথ বসাক নামে এক ব্যক্তি। তদন্তে নেমে শ্বেতা সোনালি নামে বছর ৩৯-এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মহিলা বেঙ্গালুরুর বাসিন্দা।জানা গিয়েছে, আড়াই কোটি টাকা বিনিয়োগ করলে ২৫ কোটি টাকা মিলবে এমনই লোভ দেখিয়ে সোমনাথকে ফাঁদে ফেলা হয়। অনলাইনে এমনই লোভনীয় প্রস্তাব পেয়ে পা বাড়িয়েছিলেন সোমনাথ বসাক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনায় অভিযুক্ত ওই মহিলাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমনাথ বসাকের সঙ্গে প্রতারণাকারীদের যোগাযোগ হয়েছিল একটি অনলাইন লেনদেনের ওয়েবসাইটের মাধ্যমে। তারপর তাদের প্ররোচনায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৩৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। তারপরই প্রতারণাকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার থানার দ্বারস্থ হন সোমনাথবাবু।ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, সাতটি এটিএম কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড উদ্ধার হয়েছে।
![]()

More Stories
এসআইআর তালিকায় নাম না থাকায় হাইকোর্টে কংগ্রেস প্রার্থী, সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ
ভোটের আগে নির্বাচন দপ্তরে রদবদল, একাধিক আধিকারিকের দায়িত্বে পরিবর্তন
বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, ৮৩ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন