February 5, 2026

মুম্বাইয়ে ছবির কাজে ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

সোমালিয়া ওয়েব নিউজ: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রয়াত সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির সম্পর্ক কতটা মধুর ছিল, তা অজানা নয় কারও। বাপি লাহিড়ি যখন প্রয়াত হন, সেসময়ও আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর এবার তিনি জানিয়ে দিলেন যে, তাঁর পরবর্তী ছবি তৈরি হচ্ছে বাপি লাহিড়িকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে।বর্তমানে মুম্বইয়ে ছবির কাজে ব্যস্ত রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, ছবিটি ডার্ক কমেডি কেন্দ্রিক। পরিচালনা করছেন রজন লালন পুরি। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ নামদেব, রাজপাল যাদব, প্রেম চোপড়া, অনুপ জলোটা। এই ছবি দিয়ে আত্মপ্রকাশ হবে অঞ্জুমানের। নতুন ছবির প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এই ছবিটা দারুণ একটা বিষয়ের উপর নির্ভর করে। ডার্ক কমেডি ঘরানায় এমন ছবি আগে দেখা যায়নি। প্রয়াত বাপি লাহিড়ির পক্ষ থেকে আমাকে এই ছবির জন্য আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। এটাই ওঁর শেষ ছবি যাতে তিনি সুর দিয়েছিলেন। তাই এই ছবিটা আমি করব না, এমন কথা কখনও ভাবিনি। এই ছবিটা আমার কাছে ওঁকে শ্রদ্ধা জানানোরও আর ওঁকে নিয়ে উদযাপন করারও। এই মুহূর্তে ছবির শ্য়ুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি আমার চরিত্র প্রসঙ্গে অত্যন্ত উত্তেজিত।

Loading