সোমালিয়া ওয়েব নিউজ: কোচবিহার বিমানবন্দরে নামতে চলেছে নয় আসনের বিমান। পরীক্ষামূলক ভাবে কলকাতা থেকে কোচবিহার বিমান বন্দরে পৌঁছবে ছোট বিমানটি।এরপর মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি থেকে একেবারে পাকাপাকি ভাবে শুরু হবে এই বিমান পরিষেবা। যা চলবে প্রতিদিনই। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এই প্রসহ্গে জানান, ‘কোচবিহারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই বিমান চলাচল শুরু হয়। এই বিমান পরিষেবা চালুর জন্য সবাই সহযোগিতা করেছেন।’
সূত্রে খবর, আপাতত নয় আসনের বিমানটি ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার এই রুটে চলাচল করবে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামের এই সংস্থা বিমান চালাতে আগ্রহ দেখিয়েছে। মাস তিনেক এই ছোট বিমান চলার পরে খতিয়ে দেখা হবে পরিষেবা লাভজনক হচ্ছে কি না। এরপর যাত্রীদের চাহিদা বুঝে চালানো হবে বড় বিমানও। তবে তার আগে শেষ করতে হবে রানওয়ে বাড়ানোর কাজ। তবে বিমান চালু হওয়ার আশায় রয়েছে কোচবিহারবাসী।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের