সোমালিয়া ওয়েব নিউজ: সরকারি পরিষেবা থেকে বঞ্চিত, কোনো কিছু পেতে গেলে, দিতে হয় মোটা টাকা আর এর বিরুধ্যে সাঁতুড়ি ব্লক কৃষি দপ্তরে কৃষক দের অনশন প্রদর্শন শুরু হলো । এদিন জানা যায় সাঁতুড়ি ব্লক কৃষি দপ্তরের আধিকারিক তথা কে পি এস( কৃষি প্রযুক্তি সহায়ক ) এর বিরুধ্যে বার বার অভিযোগ উঠলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা । এদিন বাধ্য হয়ে সাঁতুড়ি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের কৃষক রা সাঁতুড়ি কৃষি দপ্তরে অনশনে বসেন এবং তাদের দাবি দুর্নীতিগ্রস্থ কে পি এস জয়দেব চ্যাটার্জী কে অবিলম্বে স্থান্তারিত করতে হবে। তা না হলে আন্দলন লাগাতর চলবে। কৃষকদের অভিযোগ বিভিন্ন দপ্তরে লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আন্দলনের রাস্তা বেছে নিয়েছি এবং তাদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের বিভিন্ন সরকারি পরিষেবা গুলি পেতে মোটা টাকা দিতে হয় কৃষি সহায়ককে। আর উনাকে টাকা না দিলে কোনো কাজ হয় না। কৃষকরা বলেন কোনো কৃষক মারা গেলে সরকারি প্রাপ্য দুই লক্ষ টাকা পেতে গেলে কুড়ি থেকে পঞ্চাশ টাকা ঘুষ দিতে হয়। তবেই পাওয়া যায় মৃতর প্রাপ্য, তারা বলেন কৃষক বন্ধু থেকে সার, বিচ, সরকারের অধীনে বহু প্রকল্প কৃষকদের জন্য থাকলেও কৃষি দপ্তরের এজেন্ট দের টাকা জমা না করলেও কোনো কিছুই পাওয়া যায়না। যদিও এনিয়ে কৃষি আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি ।এদিন কৃষক রা বলেন সাঁতুড়ি বিডিও, পুরুলিয়া জেলা পরিষদ, রঘুনাথপুর মহকুমা শাসক, এবং বিভিন্ন অফিসে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।তাই অনশন কর্মসূচি।
![]()

More Stories
আনিস খান, তমন্না খাতুন, ঊষারানি ও দেবু দাস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারগুলি, ডিজির সঙ্গে সাক্ষাতের নির্দেশ
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ