সোমালিয়া ওয়েব নিউজ: সূদূর আমেরিকায় ইতিহাস গড়েছে পরিচালক এসএস রাজামৌলির আরআরআর। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকানো এই সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে। এমএম কিরাবানি, চন্দ্র বোসের হাত ধরে বিশ্বমঞ্চে সমাদৃত ভারত। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। সেই সঙ্গে এই গানের সুরে মজেছে সইফ-করিনার ছোটো পুত্র জেহ।মুক্তির পর থেকেই রামচরণ জুনিয়র এনটিআরের ‘নাটু নাটু’ তালে নেচেছে গোটা দেশ। ছবি মুক্তির পর থেকে এই গান নিয়ে চর্চা আরও কয়েকগুণ বেড়ে যায়। সময় যত এগিয়েছে ‘নাটু নাটু’ জনপ্রিয়তা ততই বেড়েছে। বিশ্বমঞ্চে একাধিক সম্মান তো বটেই হলিউড তারকাদের থেকেও প্রশংসা কুড়িয়েছে রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া এই তেলুগু গান। ‘নাটু নাটু’ তে মজেছেন আট থেকে আশি।সম্প্রতি করিনা কপুর একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাদের বাড়িতে ‘নাটু নাটু’ গান চললেই জেহ তার রাতের খাবার খায় এবং সে গানটির হিন্দি ডাবিং সংস্করণ একেবারেই পছন্দ করেন না। জেহ র আসল গানটিই পছন্দ। এটাতেই প্রমাণ হয় যে সত্যিই দর্শনীয় কিছু তৈরি করেছেন এই গানটির নির্মাতারা। কারণ এক দুই বছরের শিশুর এটি প্রিয় হয়ে উঠেছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না