সোমালিয়া ওয়েব নিউজ: নিয়োগ দুর্নীতিতে আপাদমস্তক ডুবে আপাতত শ্রীঘরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। কিন্তু জেলেই কি আর রেহাই মিলছে তার! শান্তিতে একটু থাকতেও পারছেননা তিনি। একে তো ED, CBI এর তলব তার সাথে জেলের অন্যান্য ছিঁচকে চোররা তাকে মোটেই শান্তিতে থাকতে দিচ্ছেনা। এমনকি ওজন সামান্য বেশি বলে তাকে বিদ্রুপ করে ডাক দিচ্ছে ‘মোটকা দা টুকি’!কদিন আগে ভারচুয়াল শুনানিতে বান্ধবী অর্পিতাকে ক্যামেরাতে জিভ ভ্যাঙ্গিয়ে দুষ্টুমি করেন তিনি। হার্ট সাইনও দেখান নিজের প্রিয়তমাকে। কিন্তু শান্তি বলতে ওইটুকুই। জেলে শান্তিতে যেন বসার জো নেই হেভিওয়েট পার্থর। কদিন আগেই আবার জঙ্গি মুসা তার দিকে মলভর্তি মগ ছুড়ে মেরেছিল।এখন আবার খবর এসেছে ছিঁচকে চোরের দল পার্থ চ্যাটার্জীকে আবারো জ্বালাতন করতে শুরু করেছে। পার্থকে ‘বড় চোর’, ‘চাকরি চোর’ বলে কটাক্ষ করা হচ্ছে জেলের মধ্যেই। এদিকে কয়েকদিন আগেই আবার পার্থ যে সেলে রয়েছেন সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে খাট, বিছানা, চেয়ার ইত্যাদি। সমস্ত বন্দোবস্ত সরিয়ে বিরাট অপদস্থ করা হয় পার্থ চ্যাটার্জিকে।কান টানার পর ED’র হাতে এসেছে একের পর এক মাথা। তাই আদালতে পার্থকে উদ্দেশ্য করে ইডি বলে, “উনি হচ্ছেন দুর্নীতির মাস্টার। আর কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা ছাত্র।” ED, CBI তো তার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েইছে, এর মধ্যে জেলের ছিঁচকে চোরেরা তাকে এক মুহুর্তও শান্তিতে থাকতে দিচ্ছেনা।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের