সোমালিয়া ওয়েব নিউজ: রামায়ণের উপর নির্ভর করে ছবি বানিয়েছেন পরিচালক এম রাউত। রামায়ণে বর্ণিত চরিত্র গুলিকে নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন তিনি। ছবির নাম ‘আদিপুরুষ। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা প্রভাসকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘রাঘব’। ‘জানকি’ চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন ও শেশে র চরিত্রে রয়েছেন সানি সিং।রামনবমী উপলক্ষ্যে সেই ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন। নির্মাতারা। যেখানে প্রভাস, কৃতি ও সানি সিংয়ের পাশাপাশি দেখা যাচ্ছে দেবদত্ত নামেকে। তিনি এই ছবিতে বিজরং’- এর চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘লঙ্কেশ। ‘আদিপুরুষ’ ছবিটি চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে দেওয়া হয়। এই ছবির ট্রেলার দেখে নেটিজেনেরা ও প্রভাসের ভক্তরা তীব্র সমালোচনা করেন। যার ফলে ছবির এডিটিং ও ভিএফএক্সের কাজের কথা জানিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। হিন্দির পাশাপাশি ‘আদিপুরুষ মুক্তি পাবে তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায়।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না