সোমালিয়া ওয়েব নিউজ: গোটা মোঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ পড়ছে পাঠ্যপুস্তক থেকে। দেশের যে সমস্ত স্কুলে ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর বই পড়ানো হয়, সেখানে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়বে মোঘল সাম্রাজ্যের অধ্যায়। আর এনসিইআরটি-র এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এ প্রসঙ্গে এবার কড়া বিবৃতি দিতে দেখা গেল রোমিলা থাপার, ইরফান হাবিবদের মতো ইতিহাসবিদদের। প্রসঙ্গত, এনসিইআরটি-র তরফে সিলেবাস থেকে বাদ পড়েছে কিংস এবং ক্রনিকলস; মোঘল কোর্ট ( সি ১৬ এবং ১৭ শতক)- এই অধ্যায়টি। ফলে এগুলি আর দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তকে থাকবে না।এদিকে এনসিআআরটি-র তরফে পড়ুয়াদের চাপ কমানোর যে অজুহাত দেওয়া হয়েছে, তা খারিজ করে দেওয়ার ঘটনায় রোমিলা থাপার, ইরফান হাবিবদের মত, পাঠ্যপুস্তক থেকে কিছু ঐতিহাসিক তথ্য মুছে দিয়ে ‘ছদ্ম ইতিহাস’ রচনা করা হচ্ছে। পাশাপাশি তাঁরা এও জানান, ‘হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ‘ইতিহাস’ তৈরির প্রবণতা চলছে।’পাশাপাশি তাঁরা এ প্রশ্নও তুলেছেন, ‘এখন তো আর দেশে কোভিড পরিস্থিতি নেই। এখন তো স্কুলে পড়াশোনাও স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। কেন পাঠ্যক্রম কাটছাঁট করা হচ্ছে? এগুলো স্রেফ অজুহাত।’
![]()

More Stories
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০