সোমালিয়া ওয়েব নিউজ: ফের মানবিক নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হল এক বিশেষ চাহিদাসম্পন্ন বিজেপি কর্মীর। চেন্নাই সফরে যান মোদি। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় ওই তরুণের। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে একটি সেলফি তোলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্টও করেন তিনি। এরই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।জানা যাচ্ছে, ওই তরুণের নাম থিরু এস মণিকন্দন। তাঁর সঙ্গে তোলা ছবিটি শেয়ার করে মোদি লেখেন, ‘একটি বিশেষ সেলফি। চেন্নাইয়ে আমার সঙ্গে দেখা হল থিরু এস মণিকন্দনের। তিনি এরোডের এক গর্বিত কর্মী। রয়েছেন বুথ প্রেসিডেন্টের সঙ্গেই। বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তি, যিনি নিজের দোকান চালান।তবে তাঁর সবচেয়ে অদ্ভুত দিকটি হল তিনি তাঁর দৈনিক লাভের একটা অংশ বিজেপিকে দিয়ে দেন। এমন এক দলের কার্যকর্তা হিসেবে আমি গর্বিত, যেখানে থিরু এস মণিকন্দনের মতো মানুষরা রয়েছেন।’এর পাশাপাশি, ওই তরুণের জীবনযাত্রা এবং দল ও দলের আদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা অনুপ্রেরণা ও উদ্দীপনাময় বলেই দাবি মোদির। শনিবার চেন্নাইয়ে ৫ হাজার ২০০ কোটি টাকার অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তাঁর দাবি, তাঁদের দলের কর্মসংস্কৃতি ও দূরদর্শিতার ফলেই এই প্রাপ্তি সম্ভবপর হয়েছে।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস