সোমালিয়া ওয়েব নিউজ: আফগানিস্তানে আরও এক তালিবানি ফতোয়া। মহিলাদের রেস্তরাঁয় প্রবেশ নিষিদ্ধ করে দিল তালিবান সরকার। অভিযোগ, অনেকেই আজকাল হিজাব না পরে রাস্তায় বেরোচ্ছেন। রেস্তরাঁতেও মহিলাদের দেখা যাচ্ছে হিজাব ছাড়া। সেই কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বেরা হিজাব ছাড়া মহিলাদের আচরণ নিয়ে সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন বলে খবর। তাঁদের অভিযোগ, মহিলারা হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছেন না। এর ফলে রেস্তরাঁগুলিতে নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে যাচ্ছেন। এই লিঙ্গের সংমিশ্রণ কাম্য নয়।মহিলাদের রেস্তরাঁয় প্রবেশে তালিবানের এই নিষেধাজ্ঞা আপাতত আফগানিস্তানের হেরাত শহরের কিছু রেস্তরাঁর ক্ষেত্রে প্রযোজ্য। যে সমস্ত রেস্তরাঁয় অনেকটা খোলামেলা জায়গা রয়েছে, যে সমস্ত রেস্তরাঁকে ঘিরে সবুজ গাছগাছালি এবং প্রশস্ত বাগান রয়েছে, সেখানেই মহিলাদের ঢুকতে নিষেধ করা হয়েছে। এই রেস্তরাঁ কেবল পুরুষেরা ব্যবহার করতে পারবেন। তবে তাঁরা পরিবার বা কোনও মহিলাকে সেখানে নিয়ে যেতে পারবেন না।তালিবানের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবলমাত্র পার্ক-যুক্ত খোলামেলা রেস্তরাঁগুলির জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ এবং নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। সাধারণ মানুষ এবং দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বার বার অভিযোগ পেয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা