February 4, 2026

বিতর্ক থাকলেও ‘দ্য কেরালা স্টোরির ঝড় অব্যাহত

সোমালিয়া ওয়েব নিউজ: বিতর্ক ছিল বহু। কিন্তু সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে একলাফে অনেকটাই বেড়ে গেল ছবির কালেকশন। সুদীপ্ত সেনের এই ছবিকে কেন্দ্র করে চর্চা হয়েছে বহু। এমনকি তামিলনাড়ুর হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ছবির স্লট। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই রাখা গেল না এই ছবির জনপ্রিয়তা। তৃতীয় দিনেই কামাল করে ফেলল ‘দ্য কেরালা স্টোরি’ ।বিতকর্কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র তিন দিনেই গোটা দেশ জুড়ে প্রায় ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছুটির দিন অর্থাৎ রবিবার বক্স অফিসে এই সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার। যা সত্যি প্রশংসনীয় বলেই মনে করছেন অনেকেই। এই ছবির সঙ্গে জড়িয়ে নেই কোনও স্টার-পাওয়ার। তারপরেও ব্যাপক সফল ‘দ্য কেরালা স্টোরি’।এমনকি এই ছবির সামনে হেরে ভুত হয়ে গিয়েছে সলমান খান অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। প্রথম দিনেই এই ছবি আয় করেছিল ৮.০৩ কোটি। শনিবার সেই আয় ৪০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১.২২ কোটিতে। আর তৃতীয় দিনে তো রীতিমত কেল্লাফতে।এই ছবি নিয়ে ট্রেড অ্যানালিস্ট তরণ  আদর্শ টুইট করে লেখেন, ‘ অসাধারণ আয় করেছে ‘দ্য কেরালা স্টোরি’। আইপিএলের মরশুমেও রীতিমত হৈহৈ ফেলে দিল এই ছবি। সবচেয়ে বড় বিষয় হল এই ছবির সঙ্গেই বক্স অফিসে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ১৩। তবুও রাখা গেল না ‘দ্য কেরালা স্টোরি’ ঝড়।

Loading