সোমালিয়া ওয়েব নিউজ: পড়ে গিয়ে চোট পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতেই আচমকা পড়ে গিয়ে পায়ে আঘাত লেগেছে তাঁর। ওই অবস্থাতেই তিনি শুটিংয়ে এসেছিলেন। দাঁড়িয়ে শুট করতে পারবেন না বলে চেয়ার দেওয়া হয়েছিল রচনাকে। বসে বসেই শুটিং করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন নিজের ছেলে রৌণকের কাণ্ড।নিয়মিত ‘দিদি নাম্বার ওয়ান’ এর শুটিংয়ে আসতে হয় রচনাকে। তাঁর সঞ্চালনা ছাড়া জমে না এই নন ফিকশন শো। মাঝে একবার রচনার পিতৃবিয়োগের সময়টায় ছাড়া আর কখনোই তাঁকে ছাড়া চলেনি দিদি নাম্বার ওয়ান। তাই পায়ের যন্ত্রণা নিয়েও শুটে এসেছিলেন রচনা।জি বাংলার অভিনেতারা এসেছিলেন তাঁদের মা দের নিয়ে। রচনাকে চেয়ারে বসে থাকতে দেখে সকলেই অবাক হন। তখনই সঞ্চালিকা জানান দুর্ঘটনার কথা। সেই সঙ্গে তিনি এও জানান, ওই সময়ে তাঁর ছেলে তাঁর জন্য কী করেছে।
রচনা জানান, যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন অনেক সকাল। বাড়িতে তেমন কেউ ছিল না। তবে ছেলে রৌণক তাঁর সঙ্গেই ছিল। মাকে পড়ে যেতে দেখে সে-ই দৌড়াদৌড়ি করে জল, বরফ সব নিয়ে আসে। রচনা বলেন, এখনো তো রৌণক অনেকটাই ছোট। তার বয়স মাত্র ১৫। তবুও তাঁর ওই অবস্থায় সে যেভাবে তাঁর যত্ন করেছে সেটাই সবথেকে বড় উপহার রচনার কাছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না