সোমালিয়া ওয়েব নিউজ: ভারত বিখ্যাত ধনকুবের বলা হলে প্রথমেই সকলের মনে আসে মুকেশ আম্বানীর নাম। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার কাছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার তিনি। তিনি ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। ভারত বিখ্যাত ধনকুবের তালিকাতে গৌতম আদানি রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এই দুই শিল্পপতি ছাড়াও রয়েছেন একজন মহিলা (World Richest Woman) যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি।ইনি হলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা যার কাছে গৌতম আদানির থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ সম্পত্তি রয়েছে। বিশ্ব বিখ্যাত ধনকুবেরদের তালিকাতে তিনি মুকেশ আম্বানির ঠিক আগে রয়েছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসদের তালিকাতে সদ্য উঠে এসেছে তার নাম। তিনি ফ্রান্সের নাগরিক এবং এখন থাকেন প্যারিসে।বিশ্বের সবথেকে ধনী এই মহিলার নাম ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স । তিনি বিশ্ব বিখ্যাত কোম্পানি লরিয়াল (L`Oreal) -র প্রতিষ্ঠাতার নাতনী। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে তার এবং তার পরিবারের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে। তিনি এখন এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা