সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড-এর নায়ক-নায়িকাদের প্রেমের জুটি নিয়ে আমরা মাঝে নানা কথা যায়। বিশেষ যারা সদ্য বিয়ে করেছেন তাদের নিয়েই নানা গুজব রটে। কখনও বিবাহবিচ্ছেদের পর্যন্ত খবর মেলে। যদিও সব ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে আবার সম্পর্ক আগের মতো হয় যায়।
এবার এই গুজব রটেছে অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ নিয়ে। আসলে সম্প্রতি ভিকি ও সারা আলি খান অভিনীত আসন্ন ছবি ‘জরা হাটকে জারা বাঁচকে’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হঠাৎ এক আশ্চর্যজনক প্রশ্নের মুখোমুখি হন তিনি।এক সাংবাদিক হঠাৎ তাকে জিজ্ঞেস করেন যে তিনি যদি ভালো মেয়ে পান তাহলে ক্যাটরিনাকে কী ডিভোর্স দেবেন? এই প্রশ্ন শুনে অবাক হয়ে যান ভিকি। তবে অবাক হলেও উত্তর দিতে হতবাক হননি তিনি। তাড়াতাড়ি সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন তিনি।তিনি বলেছেন, “আমাকে রাতে বাড়ি ফিরতে হবে। তবে এটুকু বলতে পারি, আমার আর ক্যাটরিনার সম্পর্ক শুধু এই জন্মের নয়, আগামী সাত জন্মের।” আসলে তাদের ছবির গল্পে এমনটাই দেখানো হয়েছে। ছবির ট্রেলারে দেখা গিয়েছে প্রথম নায়ক-নায়িকা প্রেম করে বিয়ে করেন।কিন্তু বিয়ের পর তাদের মধ্যে নানা বিষয়ে নিয়ে ঝামেলা তৈরি হয়। তারপর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, দুজনে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ছবির মূল গল্প এই ডিভোর্সকে কেন্দ্র করেই এগিয়ে যাবে। তবে তা জানতে হলে দেখতে হবে এই ছবিটি।আগামী ২ জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিতে প্রথমবার ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। ট্রেলারে তাদের জুটি সকলের ভালোই লেগেছে। এবার দেখার যে বড় পর্দায় কোনও কামাল দেখাতে পারে কী না এই ছবি?
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না