এবার অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে মমতা

সোমালিয়া ওয়েব নিউজ: এগরা বিস্ফোরণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরের এগরায় যাবেন। কথা বলবেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।তবে শুধু পূর্ব মেদিনীপুরের এগরা নয়, এদিনের সফরে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এগরায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর হেলিকপ্টারে করে তিনি পৌঁছে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলায়।নবান্ন সূত্রে খবর, কিছুক্ষণ পশ্চিম মেদিনীপুর জেলা সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর শালবনীর উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগদানের পর বিকেলেই হেলিকপ্টার করে ডুমুরজলা ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হওয়ার ঘটনার পর পর এদিনের কর্মসূচির জন্য আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। শুক্রবারই মুখ্য সচিব বাজি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। ভার্চুয়াল বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যসচিব।

Loading