সোমালিয়া ওয়েব নিউজ: জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বাস জাতীয় সড়ক থেকে খাদে পড়ে গিয়েছে। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাঁদের মধ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল। মূলত, ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বাসটি যখন যাচ্ছিল, তখনই ঘটে অঘটন। সেতুর উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে। কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার।ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, বাসটি জাতীয় সড়কের নীচে উল্টে পড়ে গিয়েছে। তার সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। এলাকায় ভিড় জমিয়েছেন অনেকে।এই দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের জম্মুতে একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
![]()

More Stories
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল
পাঁচ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক
১০০ শতাংশ শুদ্ধ’ দাবি করে পণ্য বিক্রিতে ডাবরকে সতর্ক করল FSSAI