সোমালিয়া ওয়েব নিউজ: পরিবেশের দূষণ কমাতে গঙ্গাবক্ষে দ্রুত চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক লঞ্চ পরিষেবা। সূত্রের খবর আপাতত ১৫ টি লঞ্চ চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও আগামীদিনে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের। আর এহেন সিদ্ধান্তে দূষণ অনেকটা নিম্নমুখী হবে বলেই মনে করছে পরিবেশ দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।সূত্রের খবর কলকাতা- হাওড়ার মধ্যে চলাচলকারী এই লঞ্চে ২৫০ জন যাত্রী পরিবহণের ক্ষমতা থাকবে। এছাড়াও কলকাতা শহর সংলগ্ন অন্যান্য জেলার লঞ্চ পরিষেবাতে ১০০ জন যাত্রী ধারণের ক্ষমতা হবে।এছাড়াও গঙ্গাবক্ষে পর্যটনের উদ্দেশ্যে ব্যবহৃত লঞ্চগুলোতে সর্বাধিক ৭৫ থেকে ১৫০ জন যাত্রী পারাপার করতে পারবে বলেই জানা যাচ্ছে। যদিও প্রতিটি লঞ্চেই আপৎকালীন পরিস্থিতির জন্য বিকল্প জেনারেটরের ব্যবস্থাও রাখা থাকবে। রাজ্য সরকার গৃহীত ‘ইন্টার ওয়াটার ট্রান্সপোর্ট অ্যান্ড মডেল ইন্টিগ্রেশন অফ ট্রান্সপোর্ট এন্ড আরবান আপগ্রেডেশন’ প্রকল্পের আওতায় এই ১৫টি লঞ্চ দ্রুত চালু করা হবে বলে জানা গিয়েছে । এই প্রকল্পের জন্য প্রায় ১০২১ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০০কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণের টাকা রয়েছে। বর্তমানের প্রচলিত ডিজেল চালিত লঞ্চ তৈরিতে খরচ হয় প্রায় চার কোটি টাকা। যদিও সেখানে একটি বৈদ্যুতিক লঞ্চ তৈরি করতে প্রায় ১২ কোটি টাকা খরচ হবে । চার্জিং পদ্ধতির মাধ্যমে চলা লঞ্চের জন্য মাথা পিছু প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা জ্বালানির সাশ্রয় হবে বলেই জানা যাচ্ছে।
এছাড়াও পরিবহণ দপ্তরের দাবি, বৈদ্যুতিক লঞ্চ চালু হলে প্রায় ৫০ শতাংশ দূষণ কমবে।
![]()

More Stories
গেরুয়া পাঞ্জাবি-সাদা ধুতিতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু, ইতিহাসের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড
বাংলার পালাবদলের পর সমাজে ঐক্য বজায় রাখার ডাক
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে মমতার বদলে শুভেন্দুর ছবি, শুরু নতুন অধ্যায়