February 5, 2026

এবার বর্ধমান জু,-এ দেখা মিলবে সিংহ , রায়নো-র

সোমালিয়া ওয়েব নিউজ: বর্ধমান রমনাবাগান জুলোজিক্যাল গার্ডেন কে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা বনমন্ত্রীর! নতুন সাজে সেজে উঠতে চলেছে বর্ধমান রমনাবাগান জুলজিকাল পার্ক। পুরো জুলোজিক‍্যাল গার্ডেন পরিদর্শন করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বর্ধমানের রমনাবাগান জুলোজিক্যাল গার্ডেন পরিদর্শনে এসে নতুন একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়ে গেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রথমে এই সমস্ত পরিকল্পনার ধাপে ধাপে বাস্তবায়ণ করা হবে বলে মন্ত্রী এদিন জানিয়েছেন।
মন্ত্রী জানান, “নগর বাটিকা ১০হেক্টর যদি একটা জায়গা পেয়ে যাই তাহলে পুরোটাই আমরা গাছ পালা লাগাব। শাল, সেগুন,মেহগনি, চন্দন, সেটা নগর বাটিকা হবে। আর ১০থেকে ৫০হেক্টর যদি জায়গা পেয়ে যাই সেটা নগরবন হবে।সেই নগরবনের মাঝখানে হরিনালয় তৈরি করবো হরিণ, এটারও পরিকল্পনা থাকবে। বর্ধমানকে ঘিরে একটা আশার জায়গা আছে। বর্ধমানের জু-কে আকর্ষনীয় করে তুলতে হবে। বর্ধমানের গ্ৰাম থেকে মানুষ জু-কে দেখতে আসবে দেখে আবার গ্ৰামে ফিরে যাবে।”জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানিয়েছেন দু -আড়াই মাসের মধ‍্যে কাজ শুরু করে দেওয়া হবে। আমরা ঠিক করেছি এখানে আরো বাঘ ও সিংহ নিয়ে আসা হবে। এই পরিবেশে মানিয়ে চলতে পারবে এমন অন্যান্য পশু পাখিও আনা হবে। এছাড়াও দর্শনার্থীদের কাছে এই গার্ডেন ও চিড়িয়াখানা কে আরো আকর্ষণীয় ও মনোরঞ্জনকর করে গড়ে তুলতে ফুড স্টল, বিশ্রামাগার, বয়স্কদের এই পার্ক ঘুরে দেখার জন্য ছোট গাড়ি চালু করা হবে। যেটা বয়স্ক দের নিয়ে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবে। এই গাড়ি আমরা আলিপুর জুয়েও চালু করছি।বর্ধমান রমনাবাগান জু কে অত্যাধুনিক করে তুলতে কি কি প্রাণী আনা হবে এই বিষয়ে মন্ত্রী বলেন, “আলিপুর জু-কে আমরা অত্যাধুনিক জু-তে পরিণত করছি যেটা আপনারা দেখেছেন সেখানে হসপিটাল তৈরি করা হচ্ছে। বর্ধমান জু টাকে অত্যাধুনিক জু তে পরিণত করার জন্য এখানে বাঘ আসবে, সিংহ আসবে, গণ্ডার আসবে, জলহস্তী আসবে। একটা আলাদা করে ডিয়ার পার্ক তৈরি হবে। যত রকমের পাখি আছে সেই সকল পাখি এখানে আনা হচ্ছে । হাতি আনা যাবেনা কারন হাতি রাখার জন্য যে পরিমাণ আয়তন জায়গা লাগে সে পরিমাণ জায়গা এখানে নেই । পাইথন থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সাপ আনার ব্যবস্থা করা হচ্ছে যেগুলো কলকাতাতেও আছে । “
তবে এবার পর্যটকদের জন্য জু এর বাইরে রেস্টুরেন্ট তৈরি করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই এই সকল উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশাবাদী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Loading