সোমালিয়া ওয়েব নিউজ: মাটি থেকে ৭০ ফুট উপরে তাঁরা ঝুলছেন। তাও আবার ৯০ ডিগ্রি কোণে। আনন্দ করতে গিয়ে উল্লম্বভাবে নিছক শূন্যে ঝুলে দুঃস্বপ্নের ৪০ মিনিট কাটালেন ৮ জন। আকাশে নানা ভঙ্গিতে রোমহর্ষক আনন্দে মেতে উঠতে চেয়েছিলেন তাঁরা। তাই চড়ে বসেছিলেন আনন্দ উদ্যানের রোলারকোস্টার নামে রাইডে। এ রাইড মানুষকে এমন সব ভঙ্গিতে শূন্যে বেড়িয়ে আনে যা অনেক শক্ত হৃদয়ের মানুষেরও হাড় হিম করে দিতে পারে। তবে এই হাড় হিম করা অভিজ্ঞতাটার মধ্যে একটা অনাবিল আনন্দও রয়েছে। আর সেই আনন্দ চেটেপুটে উপভোগ করতেই রোলারকোস্টারে চড়ে বসা। যে ৮ জন চড়েছিলেন তাঁদের মধ্যে এক ৮ বছরের বালিকাও ছিল।বেশ ছুটছিল রোলারকোস্টার। কখনও সটান শূন্যে উঠে যাওয়া তো তীব্র গতিতে মাটির দিকে নেমে আসা। এসব চলছিল বেশ। এভাবে এক জায়গায় রোলারকোস্টার ৯০ ডিগ্রি কোণ করে উলম্বভাবে সোজা মাটির দিক থেকে গতিতে উপরে উঠছিল।মনে হবে যেন আকাশে উড়ে যাচ্ছেন সকলে। সিটে যথেষ্ট বাঁধনে আবদ্ধ ৮ জন আচমকাই বুঝতে পারলেন তাঁদের গতি গেছে থেমে। শূন্যে ঝুলছেন তাঁরা। তাও আবার মাটি থেকে ৭০ ফুট উপর।সটান শূন্যে ঝুলে থাকা ছাড়া তখন আর কিছুই করার নেই। একটু এদিক ওদিক করলেই সাক্ষাৎ মৃত্যু।
![]()

More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ