সোমালিয়া সংবাদ, গোঘাট: খেলতে খেলতে হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল গোঘাট থানার পুলিশ। এই ঘটনায় স্বস্তি ফিরল শিশুদের পরিবারে। জানা গেছে, ঝাড়খন্ড থেকে ওই পরিবার গোঘাটে শ্রমিকের কাজ করতে এসেছে। বর্তমানে তারা কুমুড়সা অঞ্চলের শ্যামবাটি সংলগ্ন বায়ুগ্রামে একটা ইটভাটায় কাজ করে। মঙ্গলবার বেলা দশটা নাগাদ তাদের চার শিশু নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি । ততক্ষণে ওই শিশুরা সাওড়া অঞ্চলের আমডোবা এলাকায় চলে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা খবর দেয় গোঘাট থানায়। এরপর গোঘাট থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের পরিবারের লোকেরাও তা জানতে পারেন। তাঁরা থানায় পৌঁছলে পুলিশ তাঁদের হাতে শিশুদের তুলে দেয়।
![]()

More Stories
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব
বাগেশ্বর বাবার বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ কংগ্রেসের