সোমালিয়া সংবাদ, আরামবাগ: মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জরুরী প্রয়োজনে রোগীদের জন্য অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। কিন্তু সেই কার্ডে চিকিৎসা করাতে গিয়ে চরম সমস্যায় পড়লেন আরামবাগের কড়ুইয়ের বাসিন্দা আলাউদ্দিন খাঁ। বুধবার তিনি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়। তাঁকে প্রথমে আরামবাগ ও পরে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হয়ে যায়। স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্য বলেও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেন। কিন্তু পরে কলকাতার ওই নার্সিংহোম সেই অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড দেখেই নকল বলে দাবি করেন। তাঁরা চিকিৎসা বন্ধ করে রাতেই নার্সিংহোম থেকে বের করে দেন রোগীকে। এই ঘটনায় ক্ষুব্ধ ওই রোগীর পরিবার। টাকা না থাকায় তাঁরা রোগীকে আরামবাগে ফিরিয়ে নিয়ে চলে আসতে বাধ্য হন। এরপর তাঁরা বিষয়টি জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝিকে। এরপরই দীপকবাবু তড়িঘড়ি শুক্রবার আরামবাগের একটি নার্সিংহোমে তাঁদের ছবি তোলার ব্যবস্থা করেন। মাত্র তিন ঘন্টার মধ্যেই আলাউদ্দিনবাবুর হাতে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন। আলাউদ্দিনবাবুর পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁরা আর কলকাতায় যাবেন না। আরামবাগেরই কোন নার্সিংহোমে আলাউদ্দিনবাবুর অপারেশন করাবেন। এ প্রসঙ্গে পঞ্চায়েত আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, প্রথমে স্থানীয় পঞ্চায়েত থেকে যে কার্ড দেওয়া হয়েছিল সেটি অস্থায়ী কার্ড। সেটিতেও সম্পূর্ণভাবে চিকিৎসা পাওয়ার কথা ছিল। কিন্তু কলকাতার ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কেন ফিরিয়ে দিয়েছে তা আমার জানা নেই। তবে ওই কার্ডেও রোগীর পরিবারের চিকিৎসার পাওয়ার অধিকার ছিল। তবুও বিষয়টি আমাকে জানানোর পর যাতে ওনার তড়িঘড়ি চিকিৎসা শুরু করা যায় তার জন্য দ্রুত ডিজিটাল কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। নার্সিংহোমে সরকারি কর্মীদের নিয়ে গিয়ে ছবি তুলে ডিজিটাল কার্ড হাতে তুলে দিয়েছি। খুব শীঘ্রই নতুন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যাবে। অন্যদিকে এই ঘটনায় প্রাথমিকভাবে ওই পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু পরে ডিজিটাল কার্ড হাতে পেয়ে তাঁরা কর্মাধ্যক্ষ দীপক মাঝির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের