সোমালিয়া ওয়েব নিউজ: মহারাষ্ট্র, গোয়া-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হল হাই অ্যালার্ট। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর খবরের ভিত্তিতেই বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রভাব পড়তে পারে অন্যান্য দেশেও। মধ্য প্রাচ্যের এই যুদ্ধের সুযোগে ভারতেও অসামাজিক কার্যকলাপের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই ইজরায়েলের দূতাবাস, ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, দেশের যে সমস্ত প্রান্তে ইহুদিদের বাস বেশি, সেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। তাই মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও গোয়ায় ইজরায়েলি কূটনীতিক, কর্মী ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে। এছাড়া রাজধানী দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। এদিন দিল্লির রাস্তাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
![]()

More Stories
আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন : মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ও সংগ্রাম
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান
দেশে সারের ঘাটতি মেটাতে আমদানি বাড়াল কেন্দ্র, ইউরিয়া আমদানি ৮৯ লক্ষ টন