September 22, 2026

প্রায় ৩০০০ কোটির মালিক অমিতাভ বচ্চন, উত্তরাধিকারি কে?

সোমালিয়া ওয়েব নিউজ: অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৩১৯০কোটি টাকা। তাঁর বিলাসবহুল বাংলো জলসারই মূল্য ১১২ কোটি টাকা। এ ছাড়া জনক ও বৎস-এর মতো বাংলোরও মালিক তিনি৷বলিউড শাহেনশাহ অর্থাৎ অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। সম্প্রতি তিনি তাঁর জুহুর প্রতিক্ষা বাংলোটি তাঁর মেয়ে শ্বেতাকে উপহার দিয়েছেন। ১৫৬৪ বর্গ মিটার এলাকায় জুড়ে এই বাংলোর দাম বর্তমানে ৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে।বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৩,১৯০ কোটি টাকার। তাঁর বিলাসবহুল বাংলো জলসারই মূল্য ১১২ কোটি টাকা। এ ছাড়া জনক ও বৎস-এর মতো বাংলোও রয়েছে তাঁর।বিলাসবহুল গাড়ি ছাড়াও, বিগ বি একটি ব্যক্তিগত জেটের মালিকও যার মূল্য প্রায় ২৬০কোটি টাকা।কে পাবেন অমিতাভ বচ্চনের এই সম্পত্তি? বিগ বি-র সম্পত্তির একক উত্তরাধিকারী তাঁর ছেলে অভিষেক বচ্চন নন! মেয়েকে বাংলো গিফ্ট করার পর সকলের মনে প্রশ্ন জাগছে যে এবার যা রয়েছে সবই কি অভিষেকের? এটা যে আদৌ ঘটবে না তা নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন নিজেই।অমিতাভ বচ্চন অনেক আগেই নিজের সম্পত্তি নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। একটি শো চলাকালীন বিগ বি বলেছিলেন, ‘যখন আমরা আর থাকব না, আমাদের যা কিছু সম্পত্তি থাকবে তা আমাদের সন্তানদের হবে। আমাদের এক ছেলে ও এক মেয়ে। উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

Loading