সোমালিয়া ওয়েব নিউজ: ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নুৎপাত, লাভার স্রোতে দগ্ধ হয়ে মৃত্যু ১১ জন পর্বতারোহীর, নিখোঁজ ১২উদ্ধার করা হয় কয়েক জন পর্বতারোহীর দেহও। বিপদের আঁচ পেয়ে অন্তত ৪৯ জন নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভয়ঙ্কর অগ্নুৎপাতে মৃত্যু হয়েছে অন্তত ১১ জন পর্বতারোহীর। ভোররাতের ওই ঘটনায় নিখোঁজ অন্তত ১২ জন পর্বতারোহী। আশঙ্কা করা হচ্ছে লাভার স্রোতে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।মাউন্টে মেরাপি পর্বতে অভিযানে গিয়ে ওই পর্বতারোহীদের মৃত্যু হয়েছে বলে ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে। সোমবার উদ্ধারকারী দল মাউন্ট মেরাপির জ্বালামুখের নিকটবর্তী এলাকা থেকে তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা হয় কয়েক জন পর্বতারোহীর দেহও। বিপদের আঁচ পেয়ে অন্তত ৪৯ জন নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে জাভা প্রদেশের একাধিক আগ্নেয়গিরি নতুন করে জেগে উঠেছে। আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র (পিভিএমকেজি) আগেই বিশেষত মধ্য জাভা অঞ্চলের ‘ঘুমন্ত’ আগ্নেয়গিরিগুলির জেগে ওঠার আশঙ্কা প্রকাশ করেছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরি রয়েছে।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা