সোমালিয়া ওয়েব নিউজ: নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন চোরাকারবারীর থেকে এই সোনা উদ্ধার করে পুলিশ। দু’দিন আগে পাচার হওয়া আট কেজি সোনার তদন্ত চলাকালীন অবস্থায় আবারও এদিন রাত ১১:৫৬ মিনিট নাগাদ ১৪ কেজি সোনা উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, গোর্খা জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর ঘাল গত রাত ১১:৫৬ মিনিট নাগাদ দুবাই ফ্লাইট এফজেড ৫৭৩-এ কাঠমান্ডুতে অবতরণ করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ ১৪ কেজি সোনা উদ্ধার করে। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। চোরাকারবারী চন্দ্র বাহাদুর ঘালের থেকে কাস্টমস দল এই সোনা উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য এক চোরাকারবারী মীন বাহাদুর ঘালকেও কাঠমান্ডুর ধুমবারাহি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে নেপালে সোনা চোরাচালান বন্ধই হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা