সোমালিয়া ওয়েব নিউজ,

তাকে দেখলে বাঙালির গর্বে বুক ফুলে যায়। ইনি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ছিলেন। তিনি আর কেউনা, তিনি হলেন বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল । কয়েকমাস আগেই তিনি জাতীয় পুরস্কার জিতেছেন। আর আজ হঠাৎ রিয়ালিটি শো-তে বসে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কিন্তু কেন? এদিকে তার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে চোখের জলে, তাতে তার বিন্দু মাত্র ধ্যান নেই। কিন্তু হঠাৎ কেন তাঁর চোখে জল? কী এমন ঘটল রিয়ালিটি শো-তে তাঁর সাথে?ভারতের জনপ্রিয় গানের শো’গুলির মধ্যে অন্যতম শো হল ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol)। এই শো-র বিচারকের ভূমিকায় শ্রেয়া সকলের কাছে পরিচিত। তাঁর কান্নার পিছনে দায়ী হলেন, বাংলার দুই ছেলে মেয়ে শুভদীপ দাস চৌধুরী (Subhadeep Das Chowdhury) ও অনন্যা পাল (Ananya Pal)। এই রিয়ালিটি শো-র মঞ্চে তাদের গাওয়া গান শুনে শ্রেয়া ঘোষালের চোখ জলে ভরে যায়।
বাংলার এই দুই ছেলে মেয়ে সংগীতের মঞ্চে শ্রীমদ রামায়ণ-র প্রচারের জন্য ‘বম্বে’ ছবির গান ‘এ আর রহমানে’ (A R Rahman) এর সুরে ‘তু হি রে’ গানটিকে বেছে নিয়েছিলেন। তাদের কণ্ঠে গাওয়া এই গানটি এতটাই ভালোবেসে ফেলেন উনি, যে নিজেকে আর সামলাতে পারলেন না। ওই মঞ্চেই কেঁদে ফেললেন। এই গাওয়া গান যেন তাঁর হৃদয়কে ছুঁয়ে ছিল।এই রিয়ালিটি শো-এ শ্রেয়ার সাথে উপস্থিত আরও দুই বিচারক কুমার শানু (Kumar Sanu) এবং বিশাল দাদলানির (Vishal Dadlani) চোখও ছলছল করে উঠেছিল। এর আগেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়াকে আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা গেছিল। তবে এবারের ইন্ডিয়ান আইডলের সিজনে যেন শ্রেয়া নিজেকে আর আটকে রাখতে পারেন নি। আসলে সব চোখের জল-তো আর কষ্টের হয় না কিছু জল আনন্দেরও হয়।

Loading