সোমালিয়া ওয়েব নিউজ: সঞ্জয় লীলা বনসালির ‘রামলীলা’ ছবির সেটে দুজনের প্রথম প্রেম শুরু হয়। তারপর প্রেম পরিণতি পায় বিয়েতে। বেশ কয়েকবছর হয়ে গেল তাঁদের বিবাহের তবে এখনও সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি। বলিউডের পাওয়ার কাপল বলা হয় তাঁদের। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বি-টাউন, সর্বত্র চর্চিত এই যুগল আর কেউ নয়, তাঁরা হলেন রনবীর সিং এবং দীপিকা পাডুকোন। বরাবরই চর্চার শীর্ষে থাকেন এই যুগল। সঞ্জয় লীলা বনসালির ‘রামলীলা’ ছবির সেটে দুজনের প্রথম প্রেম শুরু হয়। তারপর প্রেম পরিণতি পায় বিয়েতে। বেশ কয়েকবছর হয়ে গেল তাঁদের বিবাহের তবে এখনও সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি।
তবে এবার সেই নীরবতা ভাঙল। অভিনেত্রী দীপিকা পাডুকোন নিজের মুখেই জানালেন যে তাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, তাঁর কাছে নিজের পরিবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন বাচ্চাদেরও সেই একই শিক্ষা দেওয়া উচিত।
এরপরেই নিজে কবে মা হওয়ার পরিকল্পনা করছেন এই প্রশ্ন শুনতেই দীপিকা মুচকি হেসে বলেন, ‘রণবীর এবং আমি দুজনেই খুব বাচ্চা ভালবাসি। অবশ্যই এই নিয়ে আমাদের মধ্যে কথা হয় এবং পরিকল্পনা রয়েছে। আমি এবং রণবীর দুজনেই অপেক্ষা করে আছি সেই সময়ের দিকে তাকিয়ে যখন আমরা সন্তান নেব। আমরা এবার চাই পরিবার শুরু করতে।’ আপাতত হৃত্বিকের সঙ্গে প্রথম ছবি ‘ফাইটার’এর কারণে খবরের শিরোনামে আছেন দীপিকা। ইতিমধ্যেই ছবির একটি গান রিলিজ হয়ে গেছে, সেখানে দীপিকা ও হৃত্বিকের অন্তরঙ্গ দৃশ্য বেশ ভাইরালও হয়েছে। তাই গোটা ছবি নিয়েই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। এবার অপেক্ষা ছবিটি দর্শকরা কতটা আগ্রহের সঙ্গে গ্রহণ করবেন।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না