সোমালিয়া ওয়েব নিউজ: জর্ডানে সিরিয়া সীমান্তে মার্কিন সেনাঘাঁটির উপরে হামলার জেরে মৃত্যু তিন সেনাকর্মীর। তার পরেই পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাফ জানিয়েছেন, ঠিক সময়ে যোগ্য জবাব পাবে ইরান সমর্থিত হামলাকারীরা।গত দুমাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরীতে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট হাউথি জঙ্গিরা। গাজায় ইজরায়েলি সেনার অভিযানের প্রতিবাদ করতেই একের পর এক বিদেশি পণ্যবাহী জাহাজে হামলা হচ্ছে বলে জানানো হয়েছিল হাউথিদের তরফে। বেশ কয়েকটি দেশের সঙ্গে একজোট হয়ে ইয়েমেনে হাউথিদের বিরুদ্ধেও আক্রমণ চালিয়েছে আমেরিকা। তার পরেই রবিবার হামলার জেরে মৃত্যু তিন মার্কিন সেনার। আহত বেশ কয়েকজন।গাজায় হামাস-ইজরায়েল সংঘাত শুরুর পরে এই প্রথমবার সরাসরি হামলা হল আমেরিকার উপরে। নিজের সেনার মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েছে আমেরিকা।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন