সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুল থানার পুলিশের তৎপরতায় ধরা পড়লো চোর, সেইসঙ্গে উদ্ধার হল সোনা-রুপা ও নগদ টাকা। ঘটনাটি খানাকুলের ধামলা এলাকার। জানা গেছে, গত বছর ২৪ নভেম্বর ওই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তাঁরা দুপুরবেলা বাড়ির বাইরে গিয়েছিলেন। রাতে ফিরে দেখেন বাড়িতে চুরি হয়ে গেছে। এরপর খানাকুল থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের তদন্ত নেমে ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ওসি কৌশিক সরকারের নেতৃত্বে পুলিশ তদন্ত চালায়। তারপরই উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র টাকা।
![]()

More Stories
রাজনীতির সম্পর্ক পেরিয়ে অভিভাবকের টান, বিমান ঘোষের জন্য দণ্ডি বিশ্বজিৎ-এর
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর