সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় রেলের মধ্যে একটি অন্যতম রেল বন্দে ভারত এক্সপ্রেস। ১ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে রানি কমলাপতি থেকে জবলপুর জংশন পর্যন্ত ভ্রমণকারী এক যাত্রী এই অভিযোগ তোলেন। ভারতীয় রেলওয়েকে ভারতে পরিবহনের মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনের মাধ্যমে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। ট্রেনে দীর্ঘ যাত্রায় খাবার নিয়ে যাত্রীদের মধ্যে হামেশাই নানান অভিযোগ শোনা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক হাড় হিম ঘটনা। নন-ভেজ থালিতে মিলল মরা আরশোলা। এমনই কাণ্ডে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বন্দে ভারতের এই ঘটনায় ফের একবার খাবারের গুনমাণ নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আইআরসিটিসির নজরে আসে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) সঙ্গে সঙ্গে এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) লিখেছে – “আপনার অভিজ্ঞতার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর উপর কঠোর জরিমানা আরোপ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেদনা করা হচ্ছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। ৩রা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা হয়। হাজারের বেশি মানুষ পোস্টটি দেখেছেন। প্রশ্নের মুখে ভারতীয় রেল।
![]()

More Stories
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী
কচ্ছ উপকূলে ১২ কোটি টাকার চরস উদ্ধার, বড় সাফল্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার