February 4, 2026

ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি! আতঙ্কে ক্রিকেটার

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তাদের ফ্র্যাঞ্চাইজি SA20 ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা প্রতিদিনই বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাচ্ছেন। তবে এই লিগের ম্যাচ চলাকালীন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। আসলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেনের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে। ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হবেন, সেটা স্বপ্নেও ভাবতে পারেননি ফ্যাবিয়ান অ্যালেন (Fabian Allen)। দক্ষিণ আফ্রিকায় টি-২০ লিগ খেলতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অলরাউন্ডার। কিন্তু সেখানে খুব খারাপ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন। দিনেদুপুরে তাঁর মোবাইল, ব্যাগ নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। জোহানেসবার্গে এমন ঘটনা ঘটেছে। শোনা যাচ্ছে ব্রায়ান লারার (Brian Lara) দেশের এই ক্রিকেটারের মাথায় নাকি বন্দুক ঠেকিয়ে তাঁর সর্বস্ব লুট করা হয়েছে। এসএ টি-২০ লিগে পার্ল রয়্যালস দলের হয়ে খেলেন ফ্যাবিয়েন অ্যালেন। দলের বাকিদের সঙ্গে তিনিও একটি পাঁচতারা হোটেলে ছিলেন। সেই হোটেল থেকে বেরোতেই নাকি কয়েকজন দুষ্কৃতি বন্দুক নিয়ে তাঁকে আক্রমণ করে। ফোন এবং আরও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। এর মধ্যে ছিল তাঁর ব্যাগও। তবে শোনা যাচ্ছে ফ্যাবিয়েন অ্যালেনের কোনও ক্ষতি হয়নি। গোটা ঘটনায় ভয় পেলেও, আপাতত শারীরিক ভাবে সুস্থ রয়েছেন তিনি। একাধিক সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। যদিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যালেন আহত হননি। তিনি ভালো আছেন। তবে, এই ঘটনা সম্পর্কে আরও তথ্য এখনও জানা যায়নি।

Loading