সোমালিয়া ওয়েব নিউজ : শিশুর জন্মের পর থেকে যখন তার মুখ থেকে প্রথম বুলি ফোটে, যে ভাষায় সে প্রথম কথা বলতে শেখে, সেটিই তার মাতৃভাষা। শিশু জন্ম নেওয়ার পর থেকে ধীরে ধীরে সেই ভাষায় দক্ষ হতে থাকে । এ পৃথিবীতে অজস্র, অসংখ্য ভাষা রয়েছে। প্রতিটি ভাষায় কথা বলার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তবে জানেন কি, এমন এক ভাষা রয়েছে যাতে কথা বলেন মাত্র সাতজন। বিশ্বের অন্যতম একটি ভাষা রেংমিটচ্য। এটি কোনও উপভাষা নয়, একেবারই স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি পূর্ণাঙ্গ ভাষা। এই ভাষার আলাদা শব্দ, বাণী এমনকী ছন্দও রয়েছে। রেংমিটচ্য ভাষা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও মায়ানমারের একটি ভাষা। কিন্তু, অবহেলার কারণে এই রংমিটচ্য ভাষা কার্যত বিলুপ্তির পথে। এই ভাষাটি বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর মাতৃভাষা হিসেবেই পরিচিত। তবে আশ্চর্যের বিষয়, এই ভাষায় কথা বলেন এমন জীবিত ব্যক্তির সংখ্যা মাত্র সাত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রক্কালে আলীকদমে কয়েকটি পাড়ায় শতাধিক রেংমিটচ্যভাষী পরিবার ছিল। ফের নতুন করে সেই অলীকদমেই শুরু হয়েছে বিলুপ্তপ্রায় এই ভাষার শিক্ষা কার্যক্রম। ম্রো অক্ষরের সাহায্যে শিশুদের অমর একুশের গান শেখাচ্ছে পঞ্চম শ্রেণী পাস এক ম্রো যুবক। অলীকদমে দুর্গম পাহাড়ের ভাঁজে ক্রাংসিপাড়াতে ম্রো জনগোষ্ঠীর মানুষজন বসবাস করে। সূর্যোদয়ের পর নিজেদের তৈরি বাদ্যযন্ত্র প্লুংয়ের সুরে তাদের দিন শুরু হয়। রংমিটচ্য ভাষা জানা সাতজনের মধ্যে অন্যতম সত্তরোর্ধ্ব কুনরাও ম্রো। তাঁর প্রতিবেশি মাংপুং ম্রোর সঙ্গে নাগাড়ে মাতৃভাষায় কথা বলেন এই বৃদ্ধ। কুনরাও ম্রোয়ের কথায়, ‘আমি রেংমিটচ্য ভাষা জানি। এখন আর কেউ এই ভাষায় কথা বলে না।’ এই ভাষায় কথা বলেন বান্দরবানের অলীকদমের তৈনফা গ্রামের হেডম্যান রেংপুং ম্রোও। নাতিদের সঙ্গে তাঁকে মাতৃভাষাতেই আদুরে কথা বলতে শোনা যায়। তবে পরবর্তী প্রজন্মের মধ্যে এই ভাষার কোনও চল নেই বলেই আক্ষেপ বৃদ্ধের। ম্রো জাতিগোষ্ঠীর মধ্যে মাত্র সাতজন নিজেদের মাতৃভাষাটা জানেন এবং সেই ভাষাতেই কথা বলেন। এ প্রসঙ্গে মাতৃভাষায় কথা বলা সিংরা ম্রো বলেন, ‘আমি চাই যতদিন বেঁচে থাকব, ততটা রেংমিটচ্য পড়াই। বয়স্ক হোক বা শিশু, সকলকে এ ভাষা শেখাতে চাই।’ ম্রো অক্ষর দিয়ে ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে রেংমিটচ্য অভিধানও। যেখানে রয়েছে কৃষি, সংস্কৃতি, ধর্ম, খাবার এবং দৈন্যন্দিন জীবনে ব্যবহৃত রেংমিটচ্য ভাষার শব্দগুলি।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা