সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুলে এবার নতুন মুখকে প্রার্থী করল তৃণমূল। সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক মুন্সি নজিবুল করিম। দীর্ঘদিন তাঁর হাত ধরেই খানাকুলে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করেছে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে নজিবুল করিম সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকেন। আর তাই এবার তৃণমূল তাঁর মতো একজন জনপ্রিয় নতুন মুখকে প্রার্থী হিসেবে এনেছে। এ বিষয়ে নজিবুল করিম বলেন, প্রার্থী হিসেবে আমাকে যোগ্য মনে করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও যুবনেতা অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। আমি ও আমাদের দলের কর্মীরা একশ শতাংশ উজাড় করে দিয়ে খানাকুল আসন আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা উপহার দেব। অন্যদিকে এবার পুরশুড়া আসনে তৃণমূল প্রার্থী করেছে দলের জেলা সভাপতি দিলীপ যাদবকে। গোঘাট আসনে অবশ্য বিধায়ক মানস মজুমদারকে আবার প্রার্থী করা হয়েছে।
![]()

More Stories
মাত্র ৬ টাকা চুরি করে শুরু হয়েছিল মা কালীর পুজো! ৫৫-৫৮ বছরের পুরনো বিজলকোনার ঘোষ পরিবারের ‘মেয়ে কালী’কে ঘিরে আজও রয়েছে নানা অলৌকিক কাহিনি!
হাজার বছরের ইতিহাস, ডাকাতদের পুজো থেকে আজও বহমান রহস্যময় প্রথা! গোঘাটের আগাই গ্রামের কালীপুজো ঘিরে নানা অলৌকিক কাহিনি!
বন্দুকের মুখে তোলাবাজির ছক বানচাল, মগরা পুলিশের জালে চার