সোমালিয়া ওয়েব নিউজ : লোকসভা ভোটের আগে গুরুতর আহত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। কপালে গুরুতর চোট লাগে, সেখান থেকে রক্ত বেরিয়ে নাক ও গালের দিকে গড়িয়ে পরে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে। বর্তমানে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। চিকিত্সকদের একটি বিশেষদল তাঁকে দেখছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। এর পর তিনি বাড়ি চলে যান। সন্ধ্যায় ট্রেড মিল যন্ত্রে হাঁটছিলেন তিনি তখনই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। ঘটনার সময় তাঁর পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছয়।তৃণমূলের অন্য একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে ফেরার সময় রাসবিহারী মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। এর ফলে মুখ্যমন্ত্রী কপালের সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কপাল ফেটে যায় মুখ্যমন্ত্রীর।তৃণমূলের আরেকটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পা পিছলে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল গিয়ে লাগে একটি আসবাবের কোনায়। তাতেই কপালে আঘাত পান মমতা। তাঁকে ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যরা হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় জখম তৃণমূলনেত্রীর ছবি পোস্ট করা হয়েছে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ