February 5, 2026

দেশে প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রোরেল! প্রথম দিনের সফর কেমন ছিল

সোমালিয়া ওয়েব নিউজ : ফের ইতিহাস গড়ল কলকাতা। শুক্রবার সকাল ৭টায় প্রথমবার যাত্রীদের নিয়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। গত সপ্তাহেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সাতসকালে প্রথম বার শুরু হল যাত্রী পরিষেবা। দেশে প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রোরেল। কলকাতা শহরেই প্রথম ছুটেছিল মেট্রোরেল। মাটির নীচ দিয়ে মেট্রো রেল পরিষেবার সুবিধা প্রথম পেয়েছিলেন কলকাতা শহরের বাসিন্দারাই। তারপরেই এবার গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। এবারও সেই কলকাতাই ইতিহাস গড়ল। ১৯৮৪ সালে প্রথম মাটির নীচে চাকা গড়িয়েছিল মেট্রোরেলের। এবার এই প্রথম গঙ্গার নীচ দিয়ে চলল মেট্রো। টানেলের ভেতর দিয়ে গঙ্গার নীচ দিয়ে কেমন ভাবে যাবে মেট্রো রেল তার অভিজ্ঞতা নিয়ে প্রথম মেট্রোতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা ময়দানে প্রাতর্ভ্রমণকারী থেকে স্কুল পড়ুয়া অফিস যাত্রী সকলেই সওয়ার হয়েছিলেন এই মেট্রো রেলের। ঘড়ি ধরে সকাল সাতটায় প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। দারুন খুশি যাত্রীরা। সকাল থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকটি মেট্রো রেক ছুটেছে। কৌতুহলী যাত্রীদের ভিড় বাড়ছে। এই পরিষেবা চালু হওয়ার কারণে হাওড়া স্টেশনে পৌঁছনোর ঝক্কি এক ধাক্কায় অনেকটাই কমে গেল অফিস যাত্রীদের। মাত্র ১০ টাকাতে মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশনে। এতো কম সময়ে হাওড়া স্টেশনে পৌছনো এর আগে কখনও সম্ভব ছিল না। ফলে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই কমে গেল নিত্য যাত্রীদের কষ্ট। নীল সাদা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে টানেলের ভেতরটি। অফিস টাইমে ১২ মিনিট অন্তর মিলছে মেট্রো। অন্য সময়ে সেই সময়ের ব্যবধান ১৫ মিনিট। সকাল সাতটায় হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। আর শেষ মেট্রো ছা়ড়বে রাত ৯টা ৪৫ মিনিটে দুটি স্টেশন থেকেই। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এই রুটে। সেদিন মেন্টেনেন্সের কাজ করা হবে। সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রয়েছে এই রুট। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রয়েছে এই রুট। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে। আপাতত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত চালু হচ্ছে পরিষেবা।

Loading