সোমালিয়া ওয়েব নিউজ : রাশিয়ার ইউক্রেনব্যাপী ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। বিশেষ করে দেশটির বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যাতে ইউক্রেন শীতকালে বিপদে পড়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাবস্টেশন, ট্রান্সফরমার এবং পাইপলাইনগুলেকে আঘাত করার মাধ্যমে, রুশ বাহিনী সরাসরি ইউক্রেনীয়দের বিদ্যুৎ, জল ও ইন্টারনেট বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। আর তেমনি ক্ষেপণাস্ত্র চালিয়ে তাপবিদ্যুত্ ধ্বংস করলো রাশিয়া। ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলের জেমিভস্কা তাপবিদ্যুত্ কেন্দ্রে (টিপিপি) ক্ষেপণাস্ত্র হামলা হয় । ইউক্রেনের বিদ্যুত্ উত্পাদনকারী কোম্পানি সেন্টারেনারগোকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এই তথ্য জানিয়েছে। গত ২২ মার্চ ঘটে এই ঘটনা। ক্ষেপণাস্ত্র হামলায় প্ল্যান্টের সমস্ত ইউনিট ধ্বংস হয়ে যায়। সহায়ক সরঞ্জামগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেন্টারেরগো একটি প্রতিবেদনে বলেছে, বর্তমানে কর্মীরা এখনও সাইটে ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। প্ল্যান্টের বেশিরভাগ সরঞ্জামের অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে বলে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। ২২ মার্চ হামলার দিন রাশিয়া ইউক্রেনের এই অঞ্চলে ৮৮টি ক্ষেপণাস্ত্র এবং ৬৩টি শাহেদ যুদ্ধ ড্রোন নিক্ষেপ করে। যা ইউক্রেনীয় কর্তৃপক্ষ দেশের জ্বালানি পরিকাঠামোর ওপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসাবে বর্ণনা করেছে। জেমিভস্কা তাপবিদ্যুত্ কেন্দ্রে (টিপিপি), যার উত্পাদন ক্ষমতা ছিল ২২,০০ মেগাওয়াট। যা পূর্ব ইউক্রেনের বৃহত্তম বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২২ মার্চ এক বিবৃতিতে বলেছে যে, রাশিয়ান সামরিক বাহিনী সেদিন ইউক্রেনের শক্তি এবং সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এই বিশাল হামলায় রাশিয়া পূর্ব নির্ধারিত সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম হয়েছে। ইউক্রেনকে রাশিয়ার ধ্বংসের লক্ষ্যবস্তু হিসাবে একের পর এক দিক ধ্বংস করতে সক্ষম হচ্ছে।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা