সোমালিয়া ওয়েব নিউজ : আচমকায় ছাদ ফুটো করে রহস্যময় বস্তুর আঘাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক কিশোর। যখন তিনি বিষয়টি প্রশাসন বা সংবাদকে জানান, তখন প্রাথমিকভাবে বেশ ভয়েই ছিলেন। ভয় হওয়াটাই স্বাভাবিক। কারণ ঘরে তখন তাঁর ছেলে বসেছিল। আর টুকরোটা এসে পড়ে তার পাশেই। একটু এদিক ওদিক হলে সজোরে তা আছড়ে পড়ত ছেলের মাথায়। আর যে টুকরো ছাদ ফুটো করে ঘরে পৌঁছে যায়, তা মাথায় পড়লে কি হতে পারত তা অনুমান করত ভদ্রলোকের অসুবিধা হয়নি। ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে। কারণ এটা কোনও জাগতিক ঘটনা নয়। কেউ যে ছাদে কিছু ছুঁড়েছে এমনটা নয়। কিছু ছুঁড়ে ছাদ ভেদ করে ফেলা সম্ভব নয়। খণ্ডটি খুব যে বিশাল তা নয় ধাতব টুকরো। এটা সকলের কাছেই পরিস্কার যে এটা মহাকাশ থেকে ছিটকে এসেছে সেটি। কিন্তু কিসের টুকরো সেটাই পরিস্কার নয়।
নাসা অনুমান করছে টুকরোটি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছিটকে আসতে পারে। কারণ সয়ূজ মহাকাশযানে ভুলভ্রান্তির জেরে তার থেকে ছিটকে এসে থাকতে পারে অংশটি। সেটি একটি ব্যাটারির অংশ বলেই মনে করা হচ্ছে। এ ব্যাটারি ব্যবহার হয় যখন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কোনও মহাকাশযান পৃথিবীতে ফেরত আসে তখন। অবশ্য এটা অনুমান মাত্র। নাসাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে এ বিষয়ে নাসা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
![]()

More Stories
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
“ন মে ভক্তঃ প্রণশ্যতি”—বলরাম দাসের অলৌকিক রথযাত্রার লীলা
বিশ্বাসের বন্ধন: শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এক স্মরণীয় ঘটনা