সোমালিয়া ওয়েব নিউজ: আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে শনিবার এক কর্মী সভা অনুষ্ঠিত হয় ভদ্রকালী বলাকা মাঠে ।প্রার্থী কাঞ্চন মল্লিক সহ দলীয় কাউন্সিলরদের সাথে এদিন এখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি তাঁর ভাষণে বলেন, আদবানির আশীর্বাদে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি নিজেকে চা-ওয়ালা বলে জাহির করলেও , কল্যাণবাবু বলেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও গরিব ঘর থেকে উঠে এসেছেন। কলকাতায় হরিণঘাটা দুধের কাউন্টারে তিনি দুধ বিক্রি করতেন। কল্যাণ ব্যানার্জি এও বলেন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি দল থেকে চলে যাওয়ায়, তৃনমূলের কর্মী-সমর্থকরা এককাট্টা হয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ৫০ হাজার, ডোমজুড়ে রাজীব ব্যানার্জিকে ২০ থেকে ২৫ হাজার ভোটে হারানো হবে বলে এদিন চ্যালেঞ্জ ছোঁড়েন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অন্যদিকে তাঁর ভাষণে এদিন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জিকে একহাত নেন তিনি। বলেন, লকেট বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন । ২০২৪- এর লোকসভা নির্বাচনে ওই গলার লকেটকে পায়ের নুপুর পরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি ।এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও একহাত নেন কল্যাণ ব্যানার্জি।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ