সোমালিয়া ওয়েব নিউজ;বিহারের বিভিন্ন অংশ তীব্র তাপপ্রবাহের কবলে।বিহারে অস্বস্তিকর প্রচন্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অস্বস্তিকর প্রচন্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।ভোজপুর, আরোয়াল,রোহতাস, বক্সার, শেখপুরা ও বেগুসরাইয়ের মতো অনেক জেলায় তাপমাত্রার পারদ উঠেছে ৪৫ ডিগ্রী সেলসিয়াসে। হিট স্ট্রোকে অসুস্হ হয়ে পড়ছে বেশিরভাগ স্কুল পড়ুয়া। অনেক পড়ুয়া, বিশেষ করে ছাত্রীরা গরমে জ্ঞান হারিয়েছে বক্সার, পাটনা,শেখপুরা সহ বিভিন্ন জেলায়। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।পরিস্হিতি বিবেচনা করে ১১ থেকে ১৫-ই জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষকদেরও এই সময় ছুটি দেওয়া হয়েছে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার